তিল তিল করে আমার জীবনীশক্তি শেষ হয়.... একসময় আমার অস্তিত্যতা হটাত উবে যায়,
তোমরা হয়তো খেয়াল করোনি কখনো, তাই বুঝতে পারছনা আমি কে, না হয় আজ বলেই দিচ্ছি,...... আমি মোমবাতি.
একটু আগে যখন কারেন্ট চলে গেল, তখন তুমিই তো আমাকে জ্বালালে, আমার নরম শরীরটা কেঁপে উঠলো- আগুনের স্পর্শ আমার শীতল শরীরে দিল উষ্ণতার ছোয়া.... আমার শরীরটা জ্বলতে শুরু করেছে. ...
খুব ব্যাথা হচ্ছে.....
তা তো হবেই, .. তবে আমার দেহকনা ছোট্ট অন্ধকার ঘরটিতে যে আধো আলোর স্পর্শ দিয়েছে, তা আমি নিজেই অবাক চোখে দেখছি. কিছুক্ষণ প্রায় ব্যথা ভুলেই ছিলাম, হটাত পাশের জানলাটা দমকা হাওয়ায় খুলে গেল,.... বাতাসের ধাক্কায় আমার গায়ের আগুনের শিখাটিও কেঁপে উঠলো; আমি আবার ব্যাথা অনুভব করতে লাগলাম.
ব্যথাটা ধীরে ধীরে বাড়ছিল. তুমিই তো তারাতাড়ি জানালাটা বন্ধ করলে; ..... আমি আবার আমার উজ্জল বর্ণের শিখাটিকে দেখতে লাগলাম.......
কি সুন্দর! সত্যিই কি সুন্দর!! শিখাটির অপুরূপ সৌন্দর্যের মধ্যে আমি আমার ক্ষনস্থায়ী জীবনের সার্থকতা খুজতে লাগলাম....
আমার শরীরের অংশগুলি আগুনের প্রবল তাপে গলে গলে আমার গা বেয়ে পড়ছে.এই প্রবল তাপের মধ্যেও আমি মৃত্যুর শীতলতা অনুভব করলাম....
হটাত নজরে পড়ল, একি!! আমার দেহের যে বান্হিশিখাটি সারা ঘরের আধাঁর দূর করছে, সি শিখাটির ঠিক নীচের জায়গাটিতে রাজত্ব অন্ধকারের; আমার যে শক্তিতে আমি গর্বিত হচ্ছিলাম, সেই শক্তিই এখন আমাকে বিদ্রুপ করতে লাগলো. হাসিই পেল..... যার সবচেয়ে কাছে আলোর উতসো, তারই আঁধার ঘুচলো না. ...
কথা বলার আর বেশী সময় নেই আমার কাছে, একটু পরেই ঘরটি আবার অন্ধকার হওয়া পড়বে;...... এরমধ্যে কারেন্ট এসে পরলেই হয়, আমার সবচেয়ে কাছের জায়গাটুকু থেকে অন্ধকার দূর না করতে পারার অতৃপ্তি আমার মধ্যে থেকেই গেল..............
আর সইতে পারছি না, খুব কষ্ট হচ্ছে...... আমার ছোট্ট জীবনের ছোট্ট গল্পটা তোমাদের বলতে পারলাম বটে...... আরও কিছু বলার ছিল...... ...
যাক, কারেন্ট এসে গেছে, ভালই হলো, তোমরা জানলাটা খুলে দিও........
পোড়া গন্ধটা তবে আর থাকবে না.
